শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ঢাকা মাতাবেন শাহিদ কাপুর কিংবা রণবীর সিং


DhakaReport24.com || 2024-02-07 14:31:30
ঢাকা মাতাবেন শাহিদ কাপুর কিংবা রণবীর সিং

বলিউড অভিনেতা শাহিদ কাপুর কিংবা রণবীর সিংয়ের কেউ একজন ঢাকায় আসছেন। না, কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়। একটি মেগা ইভেন্টে পারফর্ম করতেই এ দেশে আনা হবে তাদের মধ্যে কোনো একজনকে।

আসছে সেপ্টেম্বরে এক মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে গান বাংলা টেলিভিশন। যেখানে বলিউডের বড় বড় সব তারকাদের সন্নিবেশ ঘটবে। তারই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন চ্যানেলটির কর্ণধার কৌশিক হোসেন তাপস। এই আয়োজনে কারা উপস্থিত হবেন তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও। তাই ফেসবুকে পোলের মাধ্যমে ভোট আহ্বান করেন তাপস।

শাহীদ কাপুর না রণবীর সিং? বলিউডের এই দুই সুপারস্টারের মধ্যে ঢাকার মঞ্চে কার পারফর্মেন্স দেখতে চান দর্শক? এমন প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন তাপস। তাতে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা। ভোটে রণবীরের চেয়ে শাহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেলেও রণবীর ভক্তদের জন্য এখনও সময় পেরিয়ে যায়নি। এ কথা নিশ্চিত, এ ভোট আহ্বানের মধ্যে দিয়ে মূলত একটি বৃহৎ ইভেন্ট এর ঘোষণা দিলেন তাপস।

জানা যায়, টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করে ইভেন্ট সেক্টরে নতুন ধারা সৃষ্টির পাশাপাশি ও আন্তর্জাতিক মান অর্জন করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম