শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বুবলীকে নিয়ে যা বললেন রুনা লায়লা


DhakaReport24.com || 2024-02-05 13:16:15
বুবলীকে নিয়ে যা বললেন রুনা লায়লা

চিত্রনায়িকা শবনম বুবলী প্রসঙ্গে মন্তব্য করেছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন তারা।

জানা গেছে, একটি সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বুবলীও। সেখানেই নায়িকাকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি তার সঙ্গে কথাও বলেন রুনা লায়লা।

আলাপচারিতার বুবলীকে উদ্দেশ্য করে রুনা বলেন, ‘মোবাইলে প্রায়ই তোমার কিছু কাজ চোখের সামনে চলে আসে। সেগুলো বেশ আগ্রহ নিয়েই দেখি। বেশ সুন্দর তোমার অভিনয়। অভিনয়ে তুমি অনেক ভালো করছো।’তিনি আরও বলেন, ‘দোয়া করি তুমি আরও ভালো কর, আরও বড় হও।’

রুনার কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে বুবলী বলেন, ‘তিনি আমাকে চেনেন, আমার অভিনয় দেখেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’

সবশেষ শবনম বুবলীকে বড় পর্দায় দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। আর সম্প্রতি এই নায়িকা কাজ করেছেন টলিউডে। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম