রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

আটক হয়েছেন আর্নল্ড শোয়ার্জনেগার


DhakaReport24.com || 2024-01-18 16:56:45
আটক হয়েছেন আর্নল্ড শোয়ার্জনেগার

জনপ্রিয় হলিউড অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগারকে বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা আটকেছিলেন। একটি দামী ঘড়ির কারণে তাকে বেশ অপদস্থ হতে হয়েছে তাকে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার জার্মানির মিউনিখ বিমানবন্দরে আটক হয়েছেন অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার। ঘোষণা না দিয়ে দামি হাতঘড়ি আনায় তাকে আটক করা হয়। আটকের প্রায় তিন ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয় অভিনেতাকে। ৭৬ বছর বয়সী অভিনেতার মুখপাত্র থমাস মেইস্টের জানান, বিমানবন্দরে অভিনেতাকে বলা হয় তিনি পরবর্তী যাত্রা করতে পারলেও ঘড়িটি রেখে যেতে হতে পারে।

 বিমানবন্দর থেকে অভিনেতাকে বলা হয় তাদের কাছে খবর আছে যে, ঘড়িটি অভিনেতা ইউরোপের এক নিলামে বিক্রির উদ্দেশ্যে নিচ্ছেন। জলবায়ু বিষয়ক সচেতনতা বাড়ানোর উদ্যোগে বৃহস্পতিবার অস্ট্রিয়ার কিটজবুহেলে এক ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়েছে, সেখানেই ঘড়িটি নিলামে উঠবে। আর সেকারণেই কর ছাড়া অভিনেতার ঘড়িটি ছাড়েনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

দুই ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে আটকে রাখার পর ছাড়া পেয়ে পরের বিমানে যাত্রা করেন অভিনেতা। কাস্টমস কর্মকর্তার সব প্রশ্নের উত্তর বিনয়ের সঙ্গে দিয়েছেন অভিনেতা। কর শোধ করার জন্য ক্রেডিট কার্ডও দিয়েছেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণের সেখানেও এক ঘণ্টা নষ্ট হয়েছে।

পরে আরেকটি নতুন ক্রেডিট কার্ড মেশিন নিয়ে আসার পর সেটি কাজ করে এবং অভিনেতা কর পরিশোধ করে ছাড়া পানেো। সঙ্গে বিলাসবহুল ঘড়ি থাকার বিষয়টি তিনি এয়ারপোর্টে ডিক্লেয়ার করেননি। ফলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটকান। কর ফাকি দেয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম