শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

মীরাক্কেল’ খ্যাত মীর অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারছেন না!


DhakaReport24.com || 2024-01-05 12:50:45
মীরাক্কেল’ খ্যাত মীর অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারছেন না!

সামাজিক মাধ্যমে সরব থাকেন মীরাক্কেল খ্যাত মীর আফসার আলি। তার সোশ্যাল হ্যান্ডেলে দুঃখ বলে কিছু নেই। সারাক্ষণই মজার সব পোস্ট দিয়ে থাকেন। এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। নেট দুনিয়ায় নিজের অসুস্থতার খবর জানালেন এ রেডিও জকি ও অভিনেতা। 


মীর সম্প্রতি তার ফেসবুকে ওষুধের স্ট্রিপের একটি ছবি পোস্ট করে লেখেন, ”দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলীকে তার চিকিৎসক এই ওষুধটি প্রেসক্রাইব করার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশি হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ পলভোল্ট (ওষুধের নাম) খেতে বলে??! খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!”

এদিকে মীরের এমন পোস্ট দেখে দুশ্চিন্তায় অনুরাগীরা। কী হয়েছে জানতে করে যাচ্ছেন প্রশ্ন। সেইসঙ্গে তার অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও ভাবছেন তারা। তার গল্প বলার অনুষ্ঠান ‘গপ্পো মীরের ঠেক’ চলবে কী না জানতে চাইছেন তারা। তবে এ বিষয়ে কিছু বলেননি মীর। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম