শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ফুলশয্যার সেলফি পোস্ট করতেই ট্রল আমিরের জামাই


DhakaReport24.com || 2024-01-05 11:09:00
ফুলশয্যার সেলফি পোস্ট করতেই ট্রল আমিরের জামাই

সাধারণত বিয়ের পোশাকে তাক লাগান বলিউড তারকারা। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম আমির খানের জামাতা নূপুর শিখর। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে ইরা খানকে বিয়ে করলেন তিনি। যা দেখে হতবাক নেটিজেনরা।

এ পর্যন্ত তবুও ঠিক ছিল। যখন ফুলশয্যার রাতে বিছানা থেকে সেলফি পোস্ট করলেন সামাজিক মাধ্যমে, তখন কটাক্ষের শিকার হলেন নূপুর। নেটিজেনদের একটাই কথা, বিয়ে থেকে ফুলশয্যা সবটাই—স্যান্ডোতে সেরে ফেললেন! ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পর কি আমিরের কাছে জামাইকে দেওয়ার মতো কিছুই নেই?

এদিকে স্যান্ডো গেঞ্জিতে বরকে দেখে অল্প হলেও ক্ষেপেছেন ইরা। দৌড়ঝাঁপ করে বিয়ের আসরে এসে পড়ায়, নূপুরের গায়ে নাকি ঘামের গন্ধ! তাই বিয়ে হতেই স্বামীকে সোজা বাথরুমে যেতে বলেছেন গোসল করতে। তারপর ছবি তুলবেন তিনি। সেই ভিডিওই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আইনি বিয়ে সেরেই আনুষ্ঠানিক বিয়ের প্রস্তুতি শুরু করবে ইরা ও নূপুরের পরিবার। উদয়পুরে তিন দিন ধরে হবে সেই রাজকীয় বিয়ে। আপাতত রেজিস্ট্রির পর তাজ ল্যান্ডস এন্ডে রিসেপশনের আয়োজন করা হয়েছে।

মেয়ের বিয়েতে অফ হোয়াইট পাঞ্জাবি ও গোলাপি পাগড়ি পরেন আমির। হাজির ছিলেন নীতা ও মুকেশ আম্বানি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম