সদ্য বিয়ে করেছেন আরবাজ খান। গেল ২৪ ডিসেম্বর মেকআপ শিল্পী শুরা খানের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাবন্ধনে আবদ্ধ হন তিনি।
মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ ১৮ বছর সংসার করেছেন আরবাজ খান। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। শোনা যায়, এরপর থেকে নাকি তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তাই ইনস্টাগ্রামে প্রাক্তন স্ত্রীকে অনুসরণ করতেন তিনি।
তবে এখন শোনা যাচ্ছে, বিয়ের পর ইনস্টাগ্রামে মালাইকাকে অনুসরণ করছেন না আরবাজ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ছেলে আরহান খানের কারণে আরবাজ-অরোরার মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। কিন্তু এখন বদলে যেতে পারে সম্পর্কের সমীকরণ।
এর আগে ২০১৭ সালে শোনা গিয়েছিল, মালাইকাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছিলেন আরবাজ। কিন্তু পরে আবার ফলো করেন।
এদিকে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। তারা নাকি লিভ-ইন করছেন। তবে কবে বিয়ে করবেন—তা এখনও প্রকাশ করেননি। যদিও সম্প্রতি মালাইকা জানান, নতুন বছরের কেউ তাকে প্রস্তাব দিলে বিয়ে করবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম