শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

১২ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিয়ে করলেন ‘বার্বি’ নির্মাতা


DhakaReport24.com || 2023-12-20 17:31:30
১২ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিয়ে করলেন ‘বার্বি’ নির্মাতা

দীর্ঘ ১২ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ‘বার্বি’ নির্মাতা এবং অভিনেত্রী গ্রেটা গারউইগ ও মার্কিন নির্মাতা নোয়া বাউমবাখ।

মার্কিন ম্যাগাজিন পেজ সিক্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যবাহী নিউইয়র্ক সিটি হলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জুটি। যদিও এ বিষয়ে নিজেদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি গ্রেটা-নোয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কার্ট ও জ্যাকেটে বিয়ের সাজে গ্রেটাকে অসাধারণ লাগছিল। একইসঙ্গে নোয়াকে হ্যান্ডসাম দেখাচ্ছিল কালো রঙের স্যুটে। 

গ্রেটা গারউইগ ও নোয়া বাউমবাখের পরিচয়টা ২০১০ সালে। নোয়া যখন গ্রিনবার্গ’ সিনেমাটি পরিচালনা করেন তখনই গ্রেটার সঙ্গে তার পরিচয়। এরপরের বছর থেকেই একসঙ্গে থাকতে শুরু করেন এই জুটি। ২০১৯ সালে নোয়ার সন্তানের মা হন গ্রেটা। তাদের পুত্রসন্তানের নাম হ্যারল্ড রাফ। 

এদিকে, গত জুলাইয়ে গ্রেটা জানান আবারও মা হতে চলেছেন তিনি। দ্বিতীয় সন্তানকে বরণ করে নিতে প্রস্তুত এই তারকা যুগল। এর মধ্যেই বিয়ে সেরে নিলেন জনপ্রিয় দুই নির্মাতা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম