শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বুবলীকে পচা আলুর সঙ্গে তুলনা করলেন অপু বিশ্বাস


DhakaReport24.com || 2023-12-18 11:41:30
বুবলীকে পচা আলুর সঙ্গে তুলনা করলেন অপু বিশ্বাস

ঘৃণা কতটা তীব্র হতে পারে, সেটার প্রমাণ বারবার দিচ্ছেন অপু বিশ্বাস। টেলিভিশন অনুষ্ঠান হোক কিংবা ফেসবুকে ভিডিও বার্তা—সব মাধ্যমে তিনি বুবলীকে নিয়ে সমালোচনা করেন। কটাক্ষ করেন লাগামহীনভাবে।

সদ্য ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় বুবলীকে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন। এমনকি এটাও জানিয়েছেন, তিনি নাকি অনেকের সংসার ভাঙার অনুঘটক হিসেবে কাজ করেন।

কয়েকদিন আগে বুবলী প্রসঙ্গে অপু বিশ্বাসের সঙ্গে ফারজানা মুন্নীর একটি কল রেকর্ড ফাঁস হয়। যেটি ছিল সম্পাদনা করা। অর্থ্যাৎ সেটিতে কেবল মুন্নীর কথাগুলোই ছিল। অপু বিশ্বাসের কথা কেটে দেওয়া হয়েছিল।

তারপর দেশের একটি টেলিভিশন চ্যানেলের অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন মুন্নী। সেখানে তিনি জানান, অপু বিশ্বাস উদ্দেশ্যপ্রোণিতভাবে কলরেকর্ড ফাঁস করেছেন।

মুন্নীর ওই মন্তব্যের পর ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি বুবলীকে এক হাত নিয়েছেন।

অপু বলেছেন, ‘মুন্নী ভাবির মতো অনেক সংসারকে এই মহিলা (বুবলী) টার্গেট করেছে। আমি বগুড়ার মেয়ে। সেখানকার পরিবারকেও ধ্বংসের চেষ্টা করা হয়েছে।’

এক পর্যায়ে বুবলীকে পচা আলুর সঙ্গে তুলনা করে এই পড়তি নায়িকা বলেন, ‘নোংরা তো নোংরাই। এর তো জায়গা অবস্থান নেই। পচা আলু ভালো রুমে থাকলেও গন্ধ বের হবে। গন্ধটা আমার পরিবারকে উইপোকার মতো খেয়ে খেয়ে আরেকটা পরিবারে ঢুকেছে। পচা আলু যেহেতু ধরেছেন, গন্ধ তো ছড়াবে।’

অপু বিশ্বাস মনে করেন, তার সঙ্গে শাকিব খানের বিচ্ছেদের পেছনে বুবলীর হাত রয়েছে। এ জন্য তাকে দু-চোখের বিষ মনে করেন তিনি। যদিও বুবলী এর আগে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, শাকিব-অপুর সংসার ভাঙার পেছনে তিনি দায়ী ছিলেন না।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম