শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ভারতে বছরের শীর্ষ তারকা শাহরুখ খান


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-24 15:33:00
ভারতে বছরের শীর্ষ তারকা শাহরুখ খান

কিং খান খ্যাত তারকা শাহরুখ খান। এ বছর ভারতে সবচেয়ে জনপ্রিয় তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রের সবচেয়ে বড় অনলাইন তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। তালিকার শীর্ষে আছেন বলিউড তারকা শাহরুখ খানের নাম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার প্রকাশ করা তালিকাটি নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী আইএমডিবিতে মাসে ২০০ মিলিয়নেরও বেশি দর্শকদের আইএমডিবির পেজ দেখার ওপর ভিত্তি করে। 

এই তালিকায় প্রথম স্থানে আছেন শাহরুখ খান। ২০২৩ সালটি শাহরুখেরই ছিল। ‘পাঠান’, ‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পর এ বছরই আসছে ‘ডানকি।’

এরপর দ্বিতীয় স্থানে আছে আলিয়া ভাটের নাম। এ বছর মুক্তি পাওয়া ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। প্রশংসা পেয়েছে আলিয়ার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোনস’।

তৃতীয় স্থানে আছেন দীপিকা পাডুকোন। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে তার রসায়ন মন কেড়েছে দর্শকের। বিশেষ করে ‘জওয়ান’ ছবিতে তার ক্যামিও ছাপিয়ে গিয়েছে নয়নতারার পারফরমেন্সকেও।

এরপর আছেন ওয়ামিকা গাব্বি, নয়নতারা, তামান্না ভাটিয়া, কারিনা কাপুর খান, সোবিতা ধুলিপালা, অক্ষয় কুমার ও বিজয় সেতুপতি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম