শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

চলে গেলেন পরীমণির প্রিয় নানা


#f20e0e
DhakaReport24.com || 2023-11-24 11:34:45
চলে গেলেন পরীমণির প্রিয় নানা

ঢালিউড অভিনেত্রী পরীমণির নানা শামসুল হক গাজী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ১১ মিনিটে মারা গেছেন। তিনি রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক  পোস্টের মাধ্যমে পরিচালক চয়নিকা চৌধুরী এ তথ্য নিশ্চিক করেন। 

চয়নিকা তার স্টেটাসে আরও জানিয়েছেন, গুলশানের আজাদ মসজিদে মরদেহ গোসলের পর ভোর ৪টার দিকে নিজ গ্রাম পিরোজপুরে রওয়ানা হয়েছেন পরীমণি। সেখানেই তাকে শায়িত করা হবে।

বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শামসুল হক গাজী। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। গতমাসেই একটা অপারেশন হয়েছে তার। অপারেশনের আগের দিন পরীমণি হাসপাতালে রাজ্যর (পরীমণির ছেলে) সঙ্গে হাস্যজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। আজ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। 

পরীমণি খুব ছোটবেলায় মা'কে হারান, একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে। বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমণির একমাত্র অবলম্বন। নানার প্রতি এই নায়িকার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম