শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না: স্বাগতা


DhakaReport24.com || 2023-11-22 16:31:15
বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না: স্বাগতা

বৌ না হলে শাকিবের নায়িকা হওয়া যায় না- এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী স্বাগতা। বিজনেস স্ট্যান্ডার্ড নামের একটি ইংরেজি গণমাধ্যমের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে স্বাগতা এ কথা বলেন।

বউ না হলে শাকিব খানের সঙ্গে অভিনয় করা যায় না- প্রসঙ্গে বলেন, আমি প্রচুর নাটকে কাজ করেছি। সিনেমা কাজ করা হয়নি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সাথে? বুবলীর সাথে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ হবো না। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।

স্বাগতা বলেন, শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না। আর বউ না হলে শাকিব খানের সঙ্গে জুটি বাধা যায় না বলেও মনে করেন স্বাগতা।

সিনেমার বাজেটের ৭০-৮০ ভাগ শাকিব খান নিয়ে নেন উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন, তার সুযোগ থাকলে নিবে না। এটা অবশ্যই সত্য।

এই প্রজন্মের বিনোদন মাধ্যম নিয়ে কথা বলতে গিয়ে স্বাগতা বলেন, মানুষ এখন টেলিভিশন দেখতো, এখন দেখে ফোন। পুরো ব্যাপারটা ট্রান্সফার হয়েছে। সময়টা অনেক ফাস্ট। এখন আমরা বাবার সঙ্গে বসে টি টোয়েন্টি ম্যাচ দেখি। ১৫ সেকেন্ডে দর্শককে আটকাতে না পারলে তারা স্ক্রল করে চলে যাবে। এই টেকনিকটা শিখতে টাইম লাগবে। আমরা যে ফিলোসফিতে বড় হয়েছি। আগে শচীন টেন্ডুলকার ক্রিজে সেট হতেই ১০ ওভার লাগিয়ে দিত। কিন্তু এখন তো খেলাই ২০ ওভারের। তাই আর ওই ১০ ওভার সেট হবার টাইম নেই।

সিনেমায় অভিনয় করবেন কি না এ নিয়েও দ্বিধা ছিল স্বাগতার। বললেন, আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন আমি কনফিউজড ছিলাম। করবো কি করবো না। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন। শত্রু শত্রু খেলা। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে। এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হবো কি হবো না দ্বিধায় ছিলাম। 

বাংলাদেশের চলচ্চিত্র ভালো দিকে আগাচ্ছে মন্তব্য করে এই অভিনেত্রী বলেন, একটা সময় ছিলা মাসে ৪ টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পেত না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। আরো আসতে আসতে অনেক ভালো হবে।

শাকিব খানের বিরুদ্ধে এমন মন্তব্যে ভক্তরা ক্ষেপেছেন স্বাগতার ওপরে। অনেকেই বলছেন অপুকে ২০০৮ সালে বিয়ে করেছেন শাকিব। এরপরে তো অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। কারো অভিযোগ ছিল না। স্বাগতার এই মন্তব্যকে একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি অসম্ভব নামে তার অভিনিত একটি অনুদানের ছবি মুক্তি পেয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম