শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

কুমিল্লার মানুষকে ‘ইতর’ বলে বিপাকে নায়িকা আঁচল আঁখি


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-10 20:21:45
কুমিল্লার মানুষকে ‘ইতর’ বলে বিপাকে নায়িকা আঁচল আঁখি

চিত্রনায়িকা আঁচল আঁখি। একসময় ঢালিউডে বেশ ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রীর হাতে এখন কাজ নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে আছেন পর্দার আড়ালে। বিয়ে করে হয়েছেন সংসারী।

তবে কাজে না থাকলেও মাঝেমধ্যে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে কুমিল্লার মানুষকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি।

বৈবাহিক সূত্রে কুমিল্লার পুত্রবধূ তিনি। বিয়ে করেছেন কুমিল্লার ছেলে গায়ক সৈয়দ অমিকে। সেই সূত্র ধরেই এই নায়িকাকে প্রশ্ন করা হয়, কুমিল্লার মানুষকে এক কথায় কী বলে? জবাবে আঁচল বলেন, কুমিল্লার মানুষকে সবাই তো ‘ইতর’ বলে। এরপর এই অভিনেত্রী বলেন, কেন এমনটা বলা হয় সেটা তো জানি না। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কোথায়, এর জবাবে যদি বলি ‘ইতর’ তাহলেই বুঝে যায়। এরপর তারাই বলে, ‘ও আচ্ছা কুমিল্লা।

যোগ করে তিনি আরও বলেন, আমার মনে হয় কুমিল্লার জন্য এই শব্দটা ট্রেডমার্ক করা। তবে সেদিক থেকে কুমিল্লার ছেলে হিসেবে নিজের স্বামীর প্রশংসাও করেন এই নায়িকা। আঁচল বলেন, ‘আমার স্বামী অন্য জগতের মানুষ। সে খুব চুপচাপ, শান্ত। সবসময় মিউজিক নিয়ে থাকতেই পছন্দ করেন।’

এদিকে নায়িকার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ওই ভিডিওর কমেন্টবক্সে কুমিল্লার মানুষেরা নিজেদের জেলা নিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। সেইসঙ্গে পাবলিক প্লাটফর্মে একজন নায়িকা কোনো জেলা সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য রাখতে পারেন না বলেও তারা মনে করছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘ও জান রে’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে অমির সঙ্গে পরিচয় হয় আঁচলের। এরপর থেকে প্রেম এবং কাজের সম্পর্ক গভীর হয়। সেখান থেকেই বিয়ের পিঁড়িতে বসে এই জুটি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম