শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

শেষ হচ্ছে কঙ্গনার অপেক্ষার পালা


বিনোদন প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-05 17:15:30
শেষ হচ্ছে কঙ্গনার অপেক্ষার পালা

নির্ধারিত তারিখের প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত সিনেমা ‘তেজাস’। ২০২০ সালে সার্ভেশ মেওয়ারা পরিচালিত এ সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে বারবার পেছাতে থাকে এর চূড়ান্ত তারিখ। 

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে কঙ্গনার। ২ অক্টোবর প্রকাশ হয়েছে ‘তেজাস’র টিজার। এটি মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। তার সঙ্গে এতে আর অভিনয় করেছেন অংশুল চৌহান, বরুন মিত্র, বীনা নায়ার, অনুজ খুরানা, রোহিদ খান প্রমুখ। 

করোনা মহামারি শুরুর এক বছরের মাথায় মুক্তি পেয়েছিল কঙ্গনা অভিনীত সিনেমা ‘থালাইভি’। এ.এল. বিজয় পরিচালিত ওই সিনেমা দারুণ ব্যবসা করেছিল। শুধু তাই নয়, সিনেমাটি মুক্তির পর বলিউডজুড়ে চলতে থাকে কঙ্গনার জয়গান। 

সে কারণে এ অভিনেত্রীর প্রতি দর্শকদের প্রত্যাশার মাত্রাটা একটু বেশিই। এ সিনেমায় ইউনিফর্মে দৃঢ় থাকা এক সাহসী নারীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
 ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম