শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

পার্টি অফিসে হেনস্তার শিকার হওয়া সেই অভিনেত্রী বহিষ্কার


DhakaReport24.com || 2023-10-05 13:47:15
পার্টি অফিসে হেনস্তার শিকার হওয়া সেই অভিনেত্রী বহিষ্কার

কিছুদিন আগে হেনস্তার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ও কংগ্রেসের কর্মী অর্চনা গৌতম। নিজের দল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের হাতেই মারধরের শিকার হন তিনি। এসময় সঙ্গে তার বাবাও ছিল, তিনিও হেনস্তার শিকার হন।

এবার জানা গেল, অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অর্চনাকে দল থেকে বহিষ্কার করছে কংগ্রেস। অর্চনা গৌতমকে কংগ্রেস থেকে বহিষ্কারের চিঠি ভাইরাল হয়েছে সোশ্যালে। তাকে দল থেকে বহিষ্কারের খবর নিশ্চিত করেছেন কংগ্রেসের উত্তরপ্রদেশের মুখপাত্র আংশু অবস্থি।

আংশু জানান, ‘অর্চনা গৌতমের কোনও রাজনৈতিক পটভূমি ছিল না, তবুও দল তাকে বিশ্বাস করেছিল। এমনকি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে হস্তিনাপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থীও করা হয়েছিল। তবে অর্চনা মাত্র ১৫১৯টি ভোট পান। মিরাটে দলের শৃঙ্খলারক্ষক কমিটির কাছে তার (অর্চনা গৌতম) বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আর সে কারণেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অর্চনা গৌতমকে দল থেকে বহিষ্কারের যে চিঠি ভাইরাল হয়েছে, তাতে অভিনেত্রীকে আগামী ৬ বছরের জন্য বহিষ্কারের কথা বলা হয়েছে। এমনকি বহিষ্কারের আগে ‘শো-কজ' (কারণ দর্শানোর) নোটিশও পাঠানো হয়েছিল, আগামী এক সপ্তাহের মধ্যে তার জবাব চাওয়া হয়েছিল। তবে অর্চনা সেই চিঠির কোনও জবাব না দেওয়ার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অর্চনা গৌতম সালমান খানের শো বিগ বস ১৬-এ তার কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। সম্প্রতি রোহিত শেঠির ‘খাতরোন কে খিলাড়ি’তেও দেখা গিয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম