শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি


DhakaReport24.com || 2023-10-03 15:08:00
দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি

পর্দার চেয়ে এখন মাঠের রাজনীতিতেই বেশি সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিয়মিত তাকে দেখা যায় বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায়। সময় পেলেই ছুটে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের।

আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জানালেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইবেন এই নায়িকা।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা।

মাহি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

এদিকে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন মাহিয়া মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম