শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

শাহরুখের গোপন কথা ‘ফাঁস’ করলেন বিদ্যা বালান


DhakaReport24.com || 2023-08-27 10:46:45
শাহরুখের গোপন কথা ‘ফাঁস’ করলেন বিদ্যা বালান

বলিউড বাদশা শাহরুখ খান। অভিনয়ের তিন দশক পার করেও এখনো সমান জনপ্রিয়তায় ছুটছেন সামনের দিকে। একের পর এক রেকর্ড গড়ছেন, ঝুলিতে পুরেছেন একাধিক পুরস্কার। তবে সবটাই কি অভিনয় যোগ্যতায়, নাকি টাকায় কেনা—এমনটাই প্রশ্ন ছিল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের।

পুরস্কার কেনাবেচার পরম্পরা বলিপাড়ায় নতুন নয়। ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট নিয়ে ওয়াকিবহাল তারকারা নিজেও। সাম্প্রতিককালে তাই পুরস্কারের মানদণ্ড নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেই শাহরুখকে এই পুরস্কার কেনাবেচা নিয়ে প্রশ্ন করে বসলেন বিদ্যা।


ঘটনাচক্রে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ। শাহরুখকে বিদ্যা প্রশ্ন করেন, নিজের ক্যারিয়ারে এখনো পর্যন্ত কতগুলো পুরস্কার পেয়েছেন তিনি? শাহরুখ সেই প্রশ্নের উত্তর দিলে বিদ্যা পাল্টা প্রশ্ন করেন, ওই সব পুরস্কারের মধ্যে কতগুলো তিনি নিজের খরচে কিনেছেন? বিদ্যার এই বাঁকা প্রশ্নের জবাব দিতেও পিছপা হননি শাহরুখ। তবে বিদ্যার প্রশ্নে মেজাজও হারাননি তিনি। বরং বেশ মশকরার ছলেই একে অপরের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছেন তারা। ২০১৩ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরই এই কথোপকথন সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমের পাতায়।

শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে ‘জওয়ান’ ছবিতে। অ্যাটলি কুমারের পরচিালনায় ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। এতে কিং খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম