শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সুগার ড্যাডি’ তে আপত্তি মিথিলার


DhakaReport24.com || 2023-07-11 19:14:30
সুগার ড্যাডি’ তে আপত্তি মিথিলার

র‍্যাম্প মডেল হিসেবে বেশ পরিচিত মুখ তানজিয়া জামান মিথিলা। ঢাকাই ছবিতে দেখা না গেলেও বলিউডে নাম লিখিয়েছেন তিনি। হাজির হয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবেও। ক্যারিয়ারের বাইরে নিজের বিলাসী জীবনযাপন নিয়ে প্রায় সময়েই আলোচনায় আসেন সাবেক এই মিস ইউনিভার্স বাংলাদেশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তিনি তার সিনিয়র প্রেমিককে ‘সুগার ড্যাডি’ বলতে নারাজ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মিথিলা জানিয়েছেন, বয়সে সিনিয়র একজনের সঙ্গে তিন বছর ধরে সম্পর্কে আছেন। তবে তাকে ‘সুগার ড্যাডি’ বলা যায় না। ‘সুগার ড্যাডি’ শব্দতে প্রচণ্ড আপত্তি তার।

‘সুগার ড্যাডি’ তে আপত্তি মিথিলার

মিথিলার কথায়, ‘সে আমার যত্ন করে, আমার খেয়াল রাখে। বিষয়টি নিয়ে কোনো লুকোচুরি নেই। এটা প্রায় সকলেই জানে। অনেকে বলেন- সে আমার ‘সুগার ড্যাডি’। কিন্তু এই শব্দ দিয়ে দুইজন মানুষের সম্পর্ককে হেয় করা হয়। এই শব্দটা আমার একদমই পছন্দ না।’

অভিনেত্রীর প্রশ্ন, আমি কি প্রথম নারী, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এমন কাউকে বেছে নিয়েছি- যিনি আর্থিকভাবে সচ্ছল, শিক্ষিত, জ্ঞানী একজন মানুষ। তাহলে আমাকে কেনো বলা হচ্ছে, সে আমার ‘সুগার ড্যাডি’?

‘সুগার ড্যাডি’ তে আপত্তি মিথিলার
যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্য মিথিলার ভাষ্য, ‘বিয়ের জন্য আমরা যখন কোনো পাত্র দেখি, তখন আগে জানার চেষ্টা করি ছেলেটা শিক্ষিত কিনা, টাকাপয়সা আছে কি না, সুখে রাখবে কিনা। এখন আমি যদি এমন কাউজে খুঁজে পাই তাহলে এটা কি আমার ভুল? না আমি কারো ক্ষতি করেছি এতে?’

২০২০ সালে তানজিয়া মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট জিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্স ২০২০ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন। তবে এর আগে ২০১৯ সালে তিনি এশিয়া মডেল ফেস্টিভেল এবং মিস সুপার ন্যাশনালে অংশগ্রহণ করেছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম