শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ইউটিউবে এক নাটকেই আয় ১০০ কোটি!


DhakaReport24.com || 2023-07-09 12:52:45
ইউটিউবে এক নাটকেই আয় ১০০ কোটি!

এখনকার সময়ে বড় কিংবা ছোটপর্দার বাইরে বিনোদন জগতের অন্যতম প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে ইউটিউব। ওটিটির (ওভার দ্য টপ) রমরমা যুগেও চাহিদা কমেনি এই ভিডিও শেয়ারিং সাইটের। 

অন্যান্য দেশের মতো পাকিস্তানেও নাটক নির্মাতাদের কাছে অন্যতম পছন্দের জায়গা ইউটিউব। সম্প্রতি দেশটির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তেরে বিন’-এর ইউটিউব থেকে আয়ের তথ্য প্রকাশিত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে স্টার্টআপ পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেরে বিন’ প্রতিটি পর্বে লাখ লাখ ভিউ পেয়েছে। শুধু এই নাটক থেকেই এর ইউটিউব চ্যানেল আয় করেছে এক বিলিয়ন পাকিস্তানি রুপি। এটি চ্যানেলের আয়ে ব্যাপক অবদান রেখেছে।

পাকিস্তানের জিও টিভিতে প্রচারিত একটি রোমান্টিক সিরিজ ছিল ‘তেরে বিন’। এটি সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেন আবদুল্লাহ কাদওয়ানি ও আসাদ কুরেশি। গত ৬ জুলাই মুর্তসিম ও মেরুবের মিলনের মধ্য দিয়ে নাটকটির প্রচার শেষ হয়।

জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি মোট ৫৮টি পর্বে নির্মিত হয়েছে। নুরান মাখদুমের লেখা গল্পে অভিনয় করেছেন ইউমনা জাইদি ও ওয়াহাজ আলী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম