শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

লেহেঙ্গায় নজর কাড়ছে প্রিয়াঙ্কাকন্যা


DhakaReport24.com || 2023-06-12 11:04:30
লেহেঙ্গায় নজর কাড়ছে প্রিয়াঙ্কাকন্যা

থাকেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে থাকলেও সঙ্গে রাখেন এক টুকরো ভারতকে। সেটা তার কথাবার্তাতেই হোক বা পোশাক পরিকল্পনায়। ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া সব সময়েই চেষ্টা করেন তার বিদেশের বাড়িতেও এক টুকরো দেশকে রাখতে।

পূজার আয়োজন হোক বা একরত্তি মেয়েকে লেহেঙ্গায় সাজিয়ে তোলা—নায়িকা সব সময়েই মুগ্ধ করেন অনুরাগীদের।

সদ্য ইনস্টাগ্রাম স্ট্যাটাসে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। বাড়িতে একটি পূজার আয়োজন করেছিলেন তিনি। ভারতীয় আচার-রীতি মেনেই করা হয়েছিল পুরো আয়োজন। আর সেই পূজাতেই তিনি একরত্তি মালতীকে সাজিয়েছিলেন লেহেঙ্গায়। যা নজর কাড়ল নেটাগরিকদের।

পিঁয়াজরঙা লেহেঙ্গায় ছোট্ট মালতী যেন আরও মিষ্টি, আরও আদুরে। অভিনেত্রীর স্ট্যাটাস ভাগ করে নেওয়া সেই ছবি মুহূর্তে ভাইরাল।

মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে আপাতত বিদেশেই ঘর বেঁধেছেন প্রিয়াঙ্কা, চুটিয়ে কাজ করছেন হলিউডেও। সম্প্রতি নিজের একটি সিরিজের প্রচারে সাক্ষাৎকারে বলিউড ছাড়ার বিভিন্ন কারণ তুলে ধরেন তিনি। একের পর এক ছবি হাতছাড়া হওয়া, শুটিং সেটে বিরূপ আচরণ প্রিয়াঙ্কাকে বাধ্য করে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমাতে। যদিও এক্ষেত্রে বেশ ঝুঁকি ছিল বলেও মত দেন পিগি চপস।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম