শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সন্তানের বাবাকে নিয়ে প্রশ্ন, মুখ খুললেন ইলিয়ানা


DhakaReport24.com || 2023-06-11 13:36:00
সন্তানের বাবাকে নিয়ে প্রশ্ন, মুখ খুললেন ইলিয়ানা

বিয়ে না করেই কীভাবে সন্তান হচ্ছে, তা নিয়ে নানান প্রশ্ন। হবু বাচ্চার বাবা কে, তা জানতে চেয়েও নানারকম কটূক্তি শুনতে হয়েছে দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজকে। তবে এসবে পাত্তা দেননি তিনি। বরং মাতৃত্বকালীন সময়কেই উপভোগ করছেন তিনি। এবার সব বিতর্ককে এক পাশে রেখে সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন তিনি। আর সঙ্গে ভালবাসা উজাড় করে দিলেন মনের মানুষকে।

ইলিয়ানা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেটি একটি সাদাকালো ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি পুরুষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি আবছা হলেও, এই পোস্টে ইলিয়ানার ভালবাসা একেবারে স্পষ্ট।

বিশ্বসুন্দরীর ৭১তম প্রতিযোগিতার আয়োজন করবে ভারতবিশ্বসুন্দরীর ৭১তম প্রতিযোগিতার আয়োজন করবে ভারত
ইলিয়ানা লিখলেন, অন্তঃসত্ত্বা হওয়াটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আমি খুবই ভাগ্যবতী যে এই অপূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ভিতরে যে প্রাণ বড় হচ্ছে সেই অনুভূতিটা অসাধারণ...।

এই পোস্টে ইলিয়ানা আরও লিখলেন, আমার পাশে যে পুরুষ মানুষটিকে পেয়েছি, সে শক্ত করেছে আমার মনকে। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন আমি কেঁদেছি তখন চোখ মুছিয়েছে, হাসিয়েছে আমায়। তাই সব কঠিন সময়ই আমার কাছে সহজ লাগতে শুরু করেছে।

এক ছবিতেই এতগুলো প্রশ্ন ছুঁড়ে দিলেন ইলিয়ানা। ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে ইলিয়ানা লিখলেন, ‘আমার মতে এটাই রোম্যান্স।’ 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তাঁর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

ইলিয়ানা ডি’ক্রুজ
অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। তারপর খবরে এসেছিল ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এসব নিয়ে এখনই কিছু জানাতে চাননি ইলিয়ানা।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম