শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রাজ


DhakaReport24.com || 2023-05-31 14:19:45
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রাজ

সোমবার দিবাগত রাতে হঠাৎ করেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়। পোস্ট করার ১৭ মিনিটের মাথায় আবার সেই পোস্ট ডিলিটও করে দেওয়া হয়েছে। তবে পোস্ট ডিলিট করলেও তারকাদের সে ছবি ও ভিডিও মুহূর্তেই বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। 

এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন, আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না। কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।

রাজের দাবি ছবি ও ভিডিওগুলো পাঁচ বছর আগের ‘ন ডরাই’-এর শুটিংয়ের সময়ে। এসব প্ল্যান করে শুট করা না, মজার ছলেই করা। এসব ভিডিও ফুটেজ রাজের বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই বলেই জানান তিনি।

রাজ আরো বলেন, কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগে হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।

এদিকে পোস্ট করা সে ভিডিওতে দেখা যাচ্ছে সুনেরাহ এবং রাজ রাস্তায় অশ্লীল গালিগালাজ করছেন। এছাড়া তিশা ও তুষি মদ খেয়ে অসংলগ্ন ভাষায় কথা বলছে, কেউ অশ্লীল ইঙ্গিত দিচ্ছে, নাচানাচি করছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম