শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শোটা দেখতে চান পরীমণি


DhakaReport24.com || 2023-05-21 18:50:00
দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শোটা দেখতে চান পরীমণি

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনয় করেছেন ‘মা’ শিরোনামের একটি সিনেমায়। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি এ মাসেই ছবিটি মুক্তি পাবে। 

গতকাল (২০ মে) ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটির।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি সামনে রেখে পরিচালকের কাছে বিশেষ আবদার জানিয়েছেন পরীমণি। সামাজিক মাধ্যমে এই ছবিতে তার ছেলের চরিত্রে অভিনয় করা একরত্তি শিশুশিল্পীর ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি।।। 

রাজ্য (পরীর ছেলে) তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে— আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে এই একটা চাওয়াটা থাকল। আমি আমার ছেলে এবং আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শোটা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।

গেল মা দিবস উপলক্ষে (১৯ মে) ‘মা’ মুক্তির কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ২৬ মে মুক্তি পাবে সিনেমাটি। অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম