শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়িকা পরীমণি। জানিয়েছিলেন, ‘জ্বর ১০৩’। তবে এখন তিনি অনেকটাই সুস্থ এবং বাসায় ফিরেছেন বলে জানান এ নায়িকা।
হাসপাতাল ছাড়ার পর তিনি বলেন, এখন ভালো আছি।
গত মঙ্গলবার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন পরী। তিনি লেখেন, গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেওয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডাক্তার রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কী লিখব! গলাটা ধরে এলো কান্নায়…।
এদিকে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ মে। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান এবং তার মায়ের সত্য ঘটনা অবলম্বনে এ সিনেমা তৈরি হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম