শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

মিথিলার ‘প্রেমে পড়া বারণ’


DhakaReport24.com || 2023-04-16 16:40:00
মিথিলার ‘প্রেমে পড়া বারণ’

কয়েকটি ইউটিউব সিরিজে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন মিথিলা পালকর। ওটিটিতেও অভিনয় করেছেন। ইরফান খান, সালমানের সঙ্গে ‘কারওয়া’ ছবিতে দেখা গেছে তাকে।

এবার বাংলা গান গেয়ে আবারও মন জয় করলেন মারাঠি কন্যা। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন মিথিলা। 

যেখানে দেখা গেছে, তিনি টলিউডের ‘সোয়েটার’ সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটি গাইছেন। 

মারাঠি কন্যা বাংলা গানটি যে বেশ মন দিয়ে শিখেছেন তা শুনেই বোঝা গেছে। সেলফি ক্যামেরায় নিজেই ভিডিওবন্দি করেছেন গানটি। তার বাঙালি ভক্তরা ইতোমধ্যেই গানটি শেয়ার করতে শুরু করেছেন নেট দুনিয়ায়।

তবে এর আগেও বাংলা গান গেয়েছেন মিথিলা। ‘অন্তহীন’ ছবির ‘ফেরারি মন’ গেয়ে আপলোড করেছিলেন কোনো এক বৃষ্টির দিনে।

লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান ‘না যেও না-রজনী এখনও বাকি’ গানটিও গেয়েছেন। এবার ‘প্রেমে পড়া বারণ’ শুনে তার প্রেমে পড়ে যাচ্ছেন দর্শকেরা। পোস্টের মন্তব্যে তেমনটাই বোঝা যাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম