শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ইরফান খানের চলে যাওয়ার এক বছর


DhakaReport24.com || 2021-04-30 02:13:15
ইরফান খানের চলে যাওয়ার এক বছর



ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইরফান খানের মৃত্যুর একবছর পার হয়েছে। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ২০২০ সালের ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ওই বছরের ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইরফান।

সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তবে সে যাত্রায় আর শেষ রক্ষা হয়নি। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হিন্দি সিনেমার জাদরেল এই অভিনেতা। 

দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। হিন্দি ভাষা ছাড়াও বিশ্বের নানান ভাষার ছবিতে তাকে দেখা গেছে। 

ইরফান হলিউডের অস্কারজয়ী ‘লাইফ অফ পাই’য়ের মতো ছবিতে অভিনয় করেছেন। আবার তাকে দেখা গেছে বাংলাদেশি সিনেমায়ও। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। নিজের অভিনয়, গুণ, ব্যবহার সব কিছুর দ্বারাই ইরফান ভালোবাসা এবং সম্মান অর্জন করেছিলেন।