শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন,এবার মুখ খুললেন পূজা


DhakaReport24.com || 2023-04-15 11:51:15
সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন,এবার মুখ খুললেন পূজা

বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। শিগগির বিয়েরপিঁড়িতে বসবেন এমন কোনো লক্ষণের আভাস নেই। এরই মধ্যে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়ে গেছে সালমানের । 

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ বিষয়ে এতদিন কথা বলেননি তাদের কেউ-ই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা হেগড়ে। 

পূজা বলেন, ‘এ বিষয়ে আমি কী বলব? আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিতে পারি না।’

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় রাম চরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। তা ছাড়া সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জগপতি বাবু প্রমুখ ।সব কিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম