শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

কারিনার বদলে পূজাকে পছন্দ সালমানের


DhakaReport24.com || 2023-03-28 16:52:00
কারিনার বদলে পূজাকে পছন্দ সালমানের

বলিউড সেনসেশন কারিনা কাপুর ও সুপারস্টার সালমান খান অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ২০১৫ সালে মুক্তি পায়। ব্যবসায়িক সাফল্যের নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল এটি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এ সিনেমা।  

পরে সিনেমাটির দ্বিতীয় পর্ব আসার গুঞ্জন উঠেছিল ২০২১ সালে। তবে আগের ছবিতে কারিনা ও সালমানের জুটি ভালোবাসা পেয়েছিল দর্শক মহলে। এবার শোনা গেল, সেই ছবি থেকেই নাকি বাদ পড়লেন কারিনা। সেই জায়গায় দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে।
       
শোনা যাচ্ছে, ছবির নামও নাকি বদলে ফেলা হচ্ছে। নতুন নাম করা হচ্ছে, ‘পবনপুত্র ভাইজান’। 

একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানায়, কারিনা কাপুরের জায়গায় পূজা হেগড়েকে নিতে চান সালমান খান। তবে কারিনার করা চরিত্রে নাকি নতুন চরিত্রে পূজা অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণী ছবিতে একের পর এক হিট দিয়েছেন পূজা। এই ঈদে সালমান খানের বিপরীতে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মুক্তি পেতে চলেছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম