শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবের অস্ট্রেলিয়া কাণ্ডে এবার মুখ খুললেন বুবলী


DhakaReport24.com || 2023-03-19 17:38:00
শাকিবের অস্ট্রেলিয়া কাণ্ডে এবার মুখ খুললেন বুবলী

অভিযোগ-মামলা-গ্রেপ্তার ইস্যুতে মেতে আছে ঢালিউড পাড়া। সম্প্রতি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ নামের এক প্রযোজক। এরমধ্যে সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। তবে পুলিশ তার মামলাটি না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

শাকিবের ভাষ্যে, রহমত উল্ল্যাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করলেও তিনি আসল প্রযোজক নন। এই ছবির মূল প্রযোজক জানে আলম। চুক্তিপত্রেও তার নাম রয়েছে। রহমত উল্যাহকে ‘ভুয়া প্রযোজক’ বলেও আখ্যা দেন নায়ক।

সাম্প্রতিক অভিযোগ ইস্যুতে বিষয়টি এখন টক অব দ্য ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। যে সিনেমার শুটিং করতে গিয়ে অস্ট্রেলিয়ায় ঘটা নানা কাণ্ডে শাকিবের বিরুদ্ধে অভিযোগ উঠে সেই ইস্যু নিয়ে এবার মুখ খুললেন সেই ছবির নায়িকা শবনম বুবলী। তবে তিনি অস্ট্রেলিয়ায় করা শুটিংয়ের সময়ে আতিথেয়তার গল্প শোনালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুবলী জানান, ২০১৮ সালে ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীদের মধ্যাহ্নভজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে নির্মাতা আশিকুর রহমানসহ তারা গিয়েছিলেন এবং অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা উপভোগ করে আসেন।

শবনম বুবলী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। ছবিটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনও সহযোগিতা করার আশ্বাসও তারা দিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম