শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

৩০ কেজির শাড়ি পরে সামান্থার শুটিং


DhakaReport24.com || 2023-02-02 16:29:00
৩০ কেজির শাড়ি পরে সামান্থার শুটিং

সম্প্রতি বিরল রোগে আক্রান্ত হলেও হার মানতে নারাজ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। একাধিক সিনেমার কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার। দক্ষিণী এই তারকা নাকি পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন টানা এক সপ্তাহ ধরে।

কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ।

তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত এ সিনেমা। থাকবে থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

অন্য দিকে এরই মধ্যে আরও একটি কাজে হাত দিয়েছেন সামান্থা। ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের সিনেমাতে বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ‘সিটাডেল’-এ সামান্থার লুক।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম