শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বছরের শুরুতেই বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ-কিয়ারার


DhakaReport24.com || 2022-12-31 14:07:45
বছরের শুরুতেই বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ-কিয়ারার

আয়োজন হয়েছে আগে থেকেই। কিন্তু কাউকে কিছু জানতে দেননি। তবে শেষ পর্যন্ত ফাঁকি দিতে পারেন তারকারা? নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির। 

শোনা যাচ্ছে, চার হাত এক হবে ফেব্রুয়ারির ৬ তারিখে। যদিও এ নিয়ে এখনও সিড-কিয়ারার পরিবার কিছুই জানায়নি। বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। 

বছর জুড়েই আলোচনায় ছিলেন কিয়ারা। ২০২২ সালে তার একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে। বছর শেষে এসেছে ‘গোবিন্দ নাম মেরা’। নতুন বছরের শুরুতেও ভরা ইনিংস। এ বার নতুন জীবনে পা রাখবেন অভিনেত্রী।

আগে জানা গিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা। তবে বিয়ের স্থান বাছা চলছিল অনেক আগে থেকেই। তখনই সন্দেহ জেগেছিল অনুরাগীদের, বিয়ে তাহলে আগেই! অত দেরিতে নয়। দেখা গেল সেই অনুমানই সত্যি। এপ্রিল নয়, ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা।

কয়েক বছর ধরেই প্রেম চলছিল সিদ্ধার্থ-কিয়ারার। তাদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে বলতেন, না না, আমরা স্রেফ ভালো বন্ধু।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম