শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সেরা করদাতার তালিকায় শোবিজের ৬ তারকা


DhakaReport24.com || 2022-12-21 16:44:30
সেরা করদাতার তালিকায় শোবিজের ৬ তারকা

২০২১-২২ কর বছরে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অন্যান্য বিভাগের মতো এ বছরেও সেরা করদাতার তালিকায় নাম এসেছে বিনোদন জগতের মানুষদেরও। এ বছর অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকা ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন তারকা।

এর মধ্যে অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে তালিকায় পর্যায়ক্রমে নাম এসেছে মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। এছাড়া গায়ক-গায়িকা ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে তাহসান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবছরের মতো এ বছরও দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম