শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সুশান্তের স্মৃতি ভুলে নতুন প্রেমে আলোচিত সেই রিয়া


DhakaReport24.com || 2022-12-10 11:50:45
সুশান্তের স্মৃতি ভুলে নতুন প্রেমে আলোচিত সেই রিয়া

২০২০ সালের ১৪ জুন আচমকাই বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর আসে। নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আলোচনায় উঠে আসে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাকে দায়ী করেন। 

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়াকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ওই মামলায় প্রায় এক মাস বাইকুল্লা জেলে কাটিয়েছিলেন রিয়া। পরে জামিনে ছাড়া পান তিনি। এরপর বহুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। 

জেল থেকে ফেরার পরও সুশান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট করেননি। গত২১ জানুয়ারি ছিল সুমান্তের ৩৬তম জন্মদিন। দিনটিতে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেন রিয়া। সুশান্তের সঙ্গে নিজের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন তিনি। অতীতের সোনালি স্মৃতি শেয়ার করে রিয়া লেখেন, ‘খুব মিস করছি তোমায়।’তবে প্রয়াত প্রেমিকের স্মৃতি ভুলতে বসেছেন রিয়া। শোনা যাচ্ছে, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন এই বাঙালি অভিনেত্রী।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রী সীমা সাজেদের ভাই বান্টি সাজেদের সঙ্গে প্রেম করছেন রিয়া। নতুন সম্পর্কের ব্যাপারে গোপন রাখতে চাইলেও পারেননি।

গত ৭ অক্টোবর ছিল বান্টি সাজেদের জন্মদিন। তার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন রিয়া। তখনো তাদের সম্পর্ক আঁচ করা না গেলেও কিছুদিন পর ঠিকই ফাঁস হয়ে যায় তাদের প্রেমের খবর।

তবে মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে নিজেকে আড়ালে রাখছেন রিয়া। গণমাধ্যমের সঙ্গেও খুব একটা কথা বলেন না। ফলে নতুন সম্পর্কের বিষয়ে এখনো তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

রিয়া চক্রবর্তীকে সর্বশেষ দেখা যায় ‘চেহরে’ সিনেমায়। ওই ছবিতে তার সঙ্গে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। তবে মাদককাণ্ডের পর রিয়াকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম