শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ইএমআই মেটাতে সোশ্যাল মিডিয়া করি: জাহ্নবী কাপুর


DhakaReport24.com || 2022-11-08 19:00:30
ইএমআই মেটাতে সোশ্যাল মিডিয়া করি: জাহ্নবী কাপুর

এমন অনেক নায়িকাই আছেন, যাদের সোশ্যাল মিডিয়া কিংবা সিনেমার চরিত্রে যেমনটা দেখা যায় বাস্তব জীবনের অনেকাংশই তার সঙ্গে কোনো মিল থাকে না! ব্যতিক্রম নয় জাহ্নবী কাপুরের ক্ষেত্রেও।

ভারতীয় জনপ্রিয় নায়িকা জাহ্নবী কাপুর! অন স্ক্রিনে যেমন দেখায় সেটার সঙ্গে তার অফ স্ক্রিন লুকের একদম খাপ খায় না বললেই চলে। ছবিতে সাধারণত ছোট শহরের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বেশির ভাগই ভীষণ সহজ, সাধারণ। কিন্তু বাস্তবে অভিনেত্রী ঠিক তার উল্টো।

যদিও এ বিষয়ে তার ভক্তদের জানার আগ্রহ অনেক। কৌতূহল মনে সবারই একই প্রশ্ন: রিলের বাইরে রিয়েল লাইফে কেমন এই সুন্দরী ললনা? এরই মধ্যে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে মুখ খুলেছেন একটি ইন্টারভিউতে। সেখানে তিনি জানান, 'তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল স্রেফ  ইএমআই ও মজা করার জন্য।'

এ ছাড়া জাহ্নবী তার অধিকাংশ ছবিতেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে থাকেন। অন্যদিকে ইনস্টাগ্রামে তার গ্ল্যামারাস ছবিতে ভরপুর। তিনি জানিয়েছেন, যেহেতু ইনস্টাগ্রামে তিনি গ্ল্যামারাস ছবি পোস্ট করেন, দর্শকরা তাকে নিখুঁত, সুন্দরভাবে সেখানে দেখেন, তাই হয়তো তারা ঠিক তার বিপরীতভাবে অর্থাৎ সহজ, সাধারণভাবে তাকে ছবিতে দেখতে পছন্দ করেন।

এদিকে এ নায়িকা বলেছিলেন যে তিনি মণীশ মালহোত্রার কোনো পোশাক পরে যেমন সবাইকে চমকে দিতে পারেন, তেমনি সাধারণ কুর্তি পরেও দেখিয়ে দিতে পারেন। তিনি দর্শকদের বুঝিয়ে দিতে চান তিনি দুটোই পারেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম