শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউডের যেসব তারকা


DhakaReport24.com || 2022-11-08 15:34:45
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউডের যেসব তারকা

সম্প্রতি বলিউড দম্পতি আলিয়া-রণবীরের ঘরে এসেছে কন্যাসন্তান। মাত্র সাত মাসের মাথায় সন্তান প্রসব করায় কানাঘুষা চলছে- হয়তো বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। চলতি বছরের ১৪ এপ্রিল তাদের বিয়ে হয়। পরে ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া।

অন্তঃসত্ত্বা হওয়ার পর গাঁটছড়া বেঁধেছেন- বলিউডপাড়ায় এ রকম আছেন অনেক তারকাই। এ তালিকায় আছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। ২০১৮ সালে বিয়ে হয় তাদের। বিয়ের সময় ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নেহা।

এ তালিকায় নাম চলে আসে ভারতীয় অভিনেত্রী ও পরিচালক নীনা গুপ্তার। তার সম্পর্ক ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে। বিয়ে না করেই কন্যাসন্তানের মা হন নীনা। কন্যার বাবা ভিভ। বলিউড অভিনেত্রী সারিকাও রয়েছেন এই তালিকায়। কমল হাসানের সঙ্গে বিয়ের আগেই জন্ম দিয়েছিলেন প্রথম সন্তানের। সন্তান জন্মেরও দুবছর পর বিয়ে করেছিলেন তারা।

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে ২০২০ সালের ১ জানুয়ারি বাগদান হয় বলিউড তারকা নাতাশা স্টানকোভিকের। একই বছর জুলাই মাসে ছেলে সন্তান জন্ম দেন নাতাশা।


বিয়ের আগেই মা হয়েছেন কঙ্গনা সেনশর্মা। ২০০৭ সাল থেকে অভিনেতা রণবীর শোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে ২০১০ সালের সেপ্টেম্বরে তাদের বিয়ে হয়। মাত্র ছয় মাস পরেই ছেলে সন্তানের মা হন কঙ্গনা। এ ছাড়া দিয়া মির্জা ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শিল্পপতি বৈভব রেখিকে। এর মাত্র দেড় মাসের মাথায় সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করেন দিয়া। সূত্র : বলিউডলাইফ ডটকম।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম