শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

রোহিতের চোটে চিন্তায় ভারত


DhakaReport24.com || 2022-11-08 13:18:15
রোহিতের চোটে চিন্তায় ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে চোটে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এতে চিন্তায় পড়েছে দলটির টিম ম্যানেজমেন্ট। ভারতের অধিনায়কের চোট কতটা গুরুতর, তা এখনো জানায়নি দলের চিকিৎসকরা।

আজ মঙ্গলবার অনুশীলনের সময় হাতে চোট পান রোহিত। আইস প্যাক বেঁধে বসেছিলেন তিনি। যদিও কিছুক্ষণ বিশ্রামের পর আবারও অনুশীলন করেন ডানহাতি এই ব্যাটার। তবে এ সময় তাঁকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়।

আগামীকাল বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিতে ইংলিশদের বিপক্ষে খেলবে ভারত। যদিও এবারের বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ভারত অধিনায়ক। গ্রুপ পর্বের ম্যাচের চারটিতে ব্যর্থ হয়েছেন তিনি। একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯ বলে ৫৩ রান করেছেন রোহিত শর্মা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম