শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

বিরাটের জন্মদিনে যে বার্তা দিলেন আনুশকা


DhakaReport24.com || 2022-11-06 10:24:45
বিরাটের জন্মদিনে যে বার্তা দিলেন আনুশকা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একজন সফল ক্রিকেটার। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা তার ক্যারিয়ারে সফল। দুজনেই কাজের কারণে ব্যস্ত সময় পার করেন। তবুও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। কাজ ও ব্যক্তিগত বিভিন্ন কারণে নিয়মিতই সংবাদমাধ্যমের শিরোনাম হন এ দম্পতি।
 
৫ নভেম্বর ৩৫ বছরে পা দিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। আর এ কারণেই আলোচনায় এ দম্পতি। আনুশকা স্বামী বিরাটের জন্মদিনে একাধিক মজার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।


ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটা তোমার জন্মদিন ভালোবাসা, আমি তোমার সেরা ছবিগুলো তুলি। সঙ্গে হৃদয়ের ইমোজি। তুমি যা যেমন সেভাবেই ভালোবাসি।’  আনুশকার এই পোস্টে ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘এই মুখটা’, সঙ্গে রয়েছে হাসির ইমোজি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা এসব ছবিতে বিরাট-আনুশকার কন্যা ভামিকাকেও দেখা গেছে।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা ও পরিচয় বিরাট-অনুশকার। এরপর চার বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন এ জুটি। গত বছরের জানুয়ারিতে আনুশকার কোলজুড়ে আসে কন্যা ভামিকা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম