শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে


DhakaReport24.com || 2022-10-14 18:30:30
কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

কথা ছিল, আগামীকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে গাইবেন ভারতের পশ্চিমবঙ্গের গায়ক কবীর সুমন। শেষ মুহূর্তে এসে জাদুঘরে অনুষ্ঠান করার অনুমতি পাননি আয়োজকরা।  এরই মধ্যে নতুন ভেন্যু হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঠিক করেছে আয়োজক প্রতিষ্ঠান। আয়োজক প্রতিষ্ঠান গণমাধ্যমকে জানিয়েছে, নতুন ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দিয়েছে।

অনুমতি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, ‘আয়োজকরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চাইলে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমাদেরকে ৩ থেকে ৪ ঘণ্টা সময় দিন। এরপর সবাইকে জানিয়ে দেব। আমরা কবীর সুমনের অনুষ্ঠানটি করতে চাই। সবার সহযোগিতা চাই।’ উল্লেখ্য, আগামীকাল শনিবার থেকে তিনদিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন। ঢাকায় ১৩ বছর পর সুমনের গানের আয়োজন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে তুমুল আগ্রহ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম