শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

আমি শাকিবকে বিয়ে করিনি : পূজা চেরি


DhakaReport24.com || 2022-10-13 16:33:15
আমি শাকিবকে বিয়ে করিনি : পূজা চেরি

কিছু দিন ধরে শাকিব-বুবলী ইস্যুতে আলোচনায় উঠে এসেছে হালের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নামও। এ নিয়ে পূজার নীরবতায় অনেকেই দুইয়ে-দুইয়ে চার মেলাতে শুরু করেন। এরপরও নীরব ছিলেন পূজা চেরি। হঠাৎ করে মঙ্গলবার দুপুরে ছড়িয়ে পড়ে গত ২২ সেপ্টেম্বর পূজাকে বিয়ে করেছেন শাকিব খান! পূজা মুসলিম ধর্ম গ্রহণ করেই নাকি শাকিবকে বিয়ে করেছেন! যা নিয়ে সামাজিক মাধ্যমেও হইচই লেগে গেছে।

 এ বিষয়ে পূজা বলেন, আমি শাকিবকে বিয়ে করিনি। যারা এসব বলছেন তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না, কেন এসব কথা আসছে। বিষয়টি নিয়ে আমিও খুব বিরক্ত। আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। এখন শুটিংয়ে আছি। এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না। আগে যখন অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে এমন খবর এসেছিল তখন তারাও বিষয়টি কৌশলে এড়িয়ে গুজব দাবি করেছিলেন। পরবর্তীতে তার সত্যতা পাওয়া গেছে। সে পথেই কি হাঁটছেন তিনি? পূজার ভাষ্য, এসব সত্য নয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম