রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

প্রিয়াঙ্কাকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার গ্রিলস


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-01 19:04:45
প্রিয়াঙ্কাকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার গ্রিলস

বিয়ার গ্রিলস নানা রকম অতিমানবীয় কর্মকাণ্ড দিয়ে দর্শকদের ভড়কে দেন। মাঝে মধ্যে গহীন জঙ্গলে চলে যান অতিথিদের নিয়েও। সেই দলে পশ্চিমারা তো বটেই গিয়েছেন ভারতীয়রা। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই তালিকায়। এবার বিয়ার ফের অপেক্ষায় রয়েছেন, এক ভারতীয় তারকার। কে তিনি?

এবার বিয়ারের ইচ্ছে নারী তারকাকে নিতে চান। এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন। আর পছন্দের তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া আছেন এক নম্বরে। দেশি গার্লকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা যদি আমার দলে যোগ দেয় তবে আলাদাই আনন্দ হবে। ওর স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলাম, অসাধারণ মানুষ। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং ওর গল্প শুনতেও ভালোবাসবেন।’

কিছুদিন আগেই রণবীর সিংকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বিয়ার। এমনকি এ তারকা বিয়ারকে জড়িয়ে ধরে চুমু খাওয়া নিয়েও বিতর্ক কম হয়নি।

আর এ কারণেই হয়তো জঙ্গলে তার অভিযান। যা নিয়ে তৈরি হয় টিভি শো।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম