রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মুক্তির অনুমতি পেতে সেন্সরের টেবিলে ‘দামাল’


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-07-31 18:39:45
মুক্তির অনুমতি পেতে সেন্সরের টেবিলে ‘দামাল’

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’। পরিচালক রায়হান রাফি সিনেমাটি নির্মাণ করেছেন। মুক্তির অনুমতি পাওয়ার আশায় সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। বিষয়টি নিশ্চিত করছেন সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক।

তিনি বলেন, ‘আজ ৩১ জুলাই ‘দামাল’ সেন্সর বোর্ডে জমা পড়েছে। শিডিউল মতো সিনেমাটি দেখা হবে। সব ঠিক থাকলে আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাবে।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটিতে ফরিদুর রেজা সাগরের কাহিনিতে অভিনয় করেছেন মিম, সিয়াম, শরীফুল রাজ, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

জানা গেছে, সব মিলিয়ে পাঁচ শতাধিক শিল্পী কাজ করেছেন ‘দামাল’ সিনেমায়।

এদিকে রায়হান রাফির ‘নূর’ সিনেমাটি সেন্সরে আটকে আছে। অসম্পূর্ণ ছবি হিসেবে জমা পড়ায় এতে বেশ কিছু সংশোধন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম