শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ছেলেকে দেখতে মন কেমন করছে ববিতার! উড়াল দিলেন কানাডায়


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-07-25 22:16:15
ছেলেকে দেখতে মন কেমন করছে ববিতার! উড়াল দিলেন কানাডায়

বরেণ্য অভিনেত্রী ববিতার ছেলে অনিক ইসলাম দীর্ঘদিন ধরে কানাডা প্রবাসী। তিনি সেখানে পড়াশোনাে সাথে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন, থাকছেন স্থায়ীভাবেও। প্রখ্যাত অভনেত্রী ববিতা কানাডা উড়াল দিলেন তিনি একমাত্র সন্তানকে দেখতে। রোববার (২৪ জুলাই) রাতে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন ববিতা।

চিত্রনায়িকা ববিতা বলেন, ‘মায়ের মন বলে কথা। কয়েক মাস আগেই এসেছি। কিন্তু মন কেমন করছে। তাই আবারও যাচ্ছি। কয়েক মাস ছেলের সঙ্গে থাকব।’

ববিতার দুই ভাই ও তাদের পরিবার সুদূর যুক্তরাষ্ট্রে থাকেন। জানা যায় ছেলের সঙ্গে কানাডায় সময় কাটিয়ে দুই ভাইয়ের কাছে যাবেন এই বরেণ্য অভিনেত্রী। 
৭০ দশকে ববিতার অভিষেক হয় ঢাকাই সিনেমায়। প্রথম সিনেমার নাম ছিল 'শেষ পর্যন্ত'। 'জ্বলতে সুরুজ কি নিচে' সিনেমার মাধ্যমে তিনি, ববিতা নাম নিয়ে আত্মপ্রকাশ করেন। সিনেমার পরিচালক ছিলেন জহির রায়হান।

দীর্ঘ ক্যারিয়ারে ববিতা অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন আজীবন সম্মাননা আরও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া বিশ্ব বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে তিনি আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হন। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে আছেন ববিতা। কেন দূরে আছেন তা জানা যায় নি। আর ঝলমলে গ্ল্যামার জগতে ফিরবেন কি না সে বিষয়টিও পরিষ্কার নয়।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম