শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

ঈদে আসছে ‘বিউটি টেইলার্স’


DhakaReport24.com || 2022-07-06 10:04:15
ঈদে আসছে ‘বিউটি টেইলার্স’
ফাইল ছবি

ঈদ বা কোনো বড় অনুষ্ঠান আসলেই যাদের হাতে নির্মিত হয় আমাদের শখের ড্রেসটি, তাদের জীবনের গল্প নিয়ে নির্মিত নাটক ‘বিউটি টেইলার্স’। তাদের আনন্দ বেদনা হয়তো একটু খেয়াল করে দেখা হয়নি কখনো। হয়তো অতি সাধারণ তাদের জীবন কিন্তু সেই প্রতিদিনের সাধারণ গল্পেই অপ্রকাশ্য চাওয়ার সুখ আছে , আছে না পাওয়ার কষ্ট, আছে দুঃখ, মান-অভিমান, ভালোবাসার রং বদল। আর ঠিক এমনটাই ঘটে চলে বঙ্গ অরিজিনাল ‘বিউটি টেইলার্স’- ধারাবাহিকটির চরিত্রদের জীবনে।  

২০ পর্বের নাটকটির পরিচালনায় আছেন আতিক জামান ও গল্প ভাবনায় খালেদ সজীব। নাটকটির চরিত্রায়নে আছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহাল প্রমুখ।

‘বিউটি টেইলার্স,’ ধারাবাহিকটি সম্পর্কে বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘এটি একশতভাগ বিনোদনধর্মী একটি নাটক। আমার বিশ্বাস, ঈদে এই নাটকটি সকল-শ্রেণির দর্শককে শুধু আনন্দ দিতেই সক্ষম হবে না, তাদেরকে নিয়ে যাবে তাদের সোনালি স্মৃতির অতীতে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম