শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সংসার চালাতে রিকশা চালাচ্ছেন তানজিন তিশা!


DhakaReport24.com || 2022-06-28 15:58:45
সংসার চালাতে রিকশা চালাচ্ছেন তানজিন তিশা!
ফাইল ছবি।

একজন তরুণী, পরনে খুব সাধারণ একটি সালোয়ার কামিজ, মলিন চেহারায় বসে আছেন রিকশার চালকের আসনে। দু’পায়ের  বেশ শক্তিতে ঘোরাচ্ছেন রিকশার প্যাডেল। প্রথম দেখায় অনেকেই চিনতে পারবেন না। কিন্তু খেয়াল করলে বোঝা যায়, ইনি আসলে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

কিন্তু তিশার এই হাল কেন? আসলে নাটকের প্রয়োজনেই এমন বেশভূষা ধারণ করেছেন তিনি। নাটকটির নাম ‘রিকশা গার্ল’। এতে একজন রিকশা চালক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।  আহমেদ তাওকীরের রচনায় এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকের গল্পে দেখা যাবে, শিখা একজন সংগ্রামী নারী। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোনো এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংসার। প্রতিদিন সে তার রিকশা নিয়ে কাজে যায়। তবে শিখার রিকশা চালানোর পেছনে লুকিয়ে আছে রেজাউল নামের অন্য এক মানুষের গল্প।


শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে। আর রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া থাকে। তখন বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর। অন্যদিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। সবাই তার দিকে এমনভাবে তাকায়, যেন সে চিড়িয়াখানার প্রাণী!নাটকটি আসন্ন ঈদে আরটিভিতে প্রচার হবে।

 ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম