শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

সিনেমা প্রযোজনায় ধোনি, নায়িকা নয়নতারা


DhakaReport24.com || 2022-05-12 15:53:00
সিনেমা প্রযোজনায় ধোনি, নায়িকা নয়নতারা

নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। নতুন ইনিংসের শুরু করতে চলেছেন ক্যাপ্টেন কুল। এমনিতেই চেন্নাই ধোনির জন্য বেশ নাকি পয়া। আইপিএলএ নিয়মিতই চেন্নাই কিংসের জন্য মাঠে নেমেছেন। এবার চেন্নাইয়ের রাজ্য তামিলনাড়ুর জন্য খেলবেন তিনি। তবে মাঠে নয়, সিনে পর্দায়। 

তামিল ছবি প্রযোজনা করছেন তিনি। যেখানে তার নায়িকা নয়নতারা।

এছাড়াও ‘অথর্ব’ নামের এক পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকায় অভিনয় করবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। রমেশ তামিলমানি রচিত ওই সিরিজও প্রযোজনা করবে ধোনি এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পুরাকালের এক যোদ্ধার চেহারায় ‘দৈত্য-দানবদের’ সঙ্গে লড়াই করছেন ধোনি। তার এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার নেপথ্যে রয়েছেন ক্রিকেটার-পত্নী সাক্ষী।

উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তার বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিটি ব্যাপক প্রশংসিত ও ব্যবসা করে। এছাড়াও নিয়মিতই ধোনি বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, শিগগিরই বলিউডের বড় পর্দায় অভিষেক হবে দক্ষিণি নায়িকা নয়নতারার। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। ধোনি প্রযোজিত আসন্ন তামিল সিনেমাটি নিয়েও বেশ উচ্ছ্বসিত এ তারকা।

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম