শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

নেট দুনিয়ায় ভাইরাল জাহ্নবীর পিঠখোলা ছবি


DhakaReport24.com || 2022-05-12 12:58:30
নেট দুনিয়ায় ভাইরাল জাহ্নবীর পিঠখোলা ছবি

মায়ের পথ ধরেই রুপালি ভুবনে এসেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ইতোমধ্যে গ্ল্যামার ও অভিনয় দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। পেশাগত কাজের পাশাপাশি জাহ্নবীর ব্যক্তিগত জীবন নিয়েও এখন সমান চর্চা হয়। গুঞ্জন শোনা যায়, প্রেম করছেন তিনি। ওরহান আওয়াত্রামানি নামের এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

এবার সেই প্রেমিকের সঙ্গে জাহ্নবীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, হলুদ বডিকোন ড্রেস পরেছেন অভিনেত্রী। পিঠখোলা সেই পোশাকের দৌড় উরু পর্যন্ত। বাকিটা অনাবৃত। জাহ্নবীর শরীরি আবেদন অনায়াসে ধরা পড়েছে ক্যামেরায়।

ছবিতে প্রেমিক ওরহানকে জাপটে ধরে আছেন জাহ্নবী। বোঝা যাচ্ছে, রাতভর পার্টি করেছেন তারা। পার্টির ফাঁকেই প্রেমিকের বাহুডোরে বন্দি হন অভিনেত্রী।

এর আগেও ওরহানের সঙ্গে জাহ্নবীর প্রেম নিয়ে চর্চা হয়েছে। তবে এরকম সরাসরি ঘনিষ্ঠ রূপে দেখা যায়নি তাদের। এবার যেন গুঞ্জনকে পূর্ণতা দিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ওরহান পেশায় একজন সমাজকর্মী। ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেন তিনি। বলিউডের অন্দরে তার নিত্য যাতায়াত রয়েছে। একসময় সারা আলি খানের সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে শোনা যায়।

অন্যদিকে জাহ্নবী এর আগে অক্ষত রঞ্জন নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে। এখন তাই ওরহানের সঙ্গেই একান্ত সময়গুলো ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম