শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

নিউ ইয়র্কে তাহসানের কনসার্ট


DhakaReport24.com || 2022-05-11 02:33:00
নিউ ইয়র্কে তাহসানের কনসার্ট

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। বিভিন্ন উৎসবেও তাহসানের নাটক মানেই ভিন্ন কোনো কিছু। দর্শক মুখিয়ে থাকেন উৎসবে তাহসানের নাটক কিংবা টেলিছবি দেখতে। এরই মধ্যে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েও প্রশংসিত হয়েছেন। পাশাপাশি ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। এবার নিউ ইয়র্ক মাতাবেন এই জনপ্রিয় গায়ক। 

শো টাইম মিউজিকের আয়োজনে আগামী ১৫ মে রোববার কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। তাহসান কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানা গেছে।

শোটাইম মিউজিকের আয়োজনে আগামী ১৩ মে শুক্রবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩টায়। 

বিনামূল্যে সরবরাহ করা হবে পান্তা ইলিশ, ভর্তা, মেজবানি মাংস ও সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম এসব তথ্য জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম