শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

খোলামেলা ছবি দিয়ে শ্রীময়ী: বিনোদন দিতে পারলে মন্দ কী


DhakaReport24.com || 2022-05-11 00:32:15
খোলামেলা ছবি দিয়ে শ্রীময়ী: বিনোদন দিতে পারলে মন্দ কী

আবারও আলোচনায় কলকাতার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা দিয়েছেন তিনি। কাঞ্চনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন। আবার অভিনেতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবেও হাজির হন।

এবার খোলামেলা ছবি দিয়ে খবরের শিরোনামে এলেন শ্রীময়ী। ইনস্টাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি ভেজা শরীরে বসে আছেন বাথটাবে। তার পরনে কেবল অন্তর্বাস। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আরও সাহসী হও, নিজের মতো হয়ে ওঠো’।

প্রশ্ন উঠছে, নিজেকে আলোচনায় রাখতেই কি এমন ছবি দিচ্ছেন? জবাবে শ্রীময়ী বলেন, ‘না চাইলেও আমায় নিয়ে চর্চা হবে। খবর হবে সংবাদমাধ্যমে। চোখে পড়ে সব। আগে খারাপ লাগত। এখন মানিয়ে নিয়েছি। নিজেকে বোঝাই, অকারণ চর্চায় থেকে বিনোদন জোগাতে পারলে মন্দ কী? এতে যদি কিছু মানুষ খুশি হন তো হবেন! ধরে নিন, এটাই আমার সাহসিকতা!’

কাঞ্চন মল্লিকের জন্মদিনের পার্টিতে অংশ নেয়ার বিষয়েও তার কাছে জানতে চাওয়া হয়। যেই পার্টিতে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি পর্যন্ত ছিলেন না, সেখানে শ্রীময়ী কীভাবে হাজির হলেন? এ বিষয়ে তিনি বলেন, ‘‘পিঙ্কিদি কেন আসেননি সেটা কাঞ্চনদা বুঝবেন। আমার তো বোঝার কথা নয়! আমি আমন্ত্রিত ছিলাম। নিমন্ত্রণ রক্ষা করেছি মাত্র।’

কাঞ্চনের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও শ্রীময়ী কেবল বন্ধুত্ব বলেই দাবি করছেন। তিনি জানালেন, কাঞ্চনের সঙ্গে তার যেই সম্পর্ক, সেটা সবসময় অটুট থাকবে। এমনকি কাঞ্চন যদি আগামীতে আরও একাধিক সম্পর্কে লিপ্ত হন, তবুও তার বন্ধু হয়ে থাকবেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম