শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

নতুন সঙ্গীদের নিয়ে পার্টিতে হৃতিক-সুজান        


DhakaReport24.com || 2022-04-07 14:55:45
নতুন সঙ্গীদের নিয়ে পার্টিতে হৃতিক-সুজান        

বিচ্ছেদের পরেও বন্ধুত্ব অটুট ছিল হৃতিক-সুজানের। দীর্ঘসময় একা থাকার পরে দুজনেরই হয়েছে নতুন সঙ্গী । নতুন সঙ্গীদের নিয়েই গোয়ায় এক পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক-সুজান। সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

গত বছর থেকে সুজান খানের সঙ্গে আরসালান গোনির সম্পর্কের কথা কানে আসতে থাকে। আর মাস কয়েকের মধ্যেই হৃতিকও খুঁজে নেন তার নতুন সঙ্গী সাবা আজাদকে। মঙ্গলবার দুজনেই তাদের নতুন প্রেমের স্বীকৃতি দিয়েছেন। তার আগে সোমবার গোয়ায় নতুন সঙ্গীদের নিয়ে এক ছাদের নিচে পার্টি করেছেন হৃতিক-সুজান।

পূজা বেদীর নতুন রেস্তোরাঁর ওপেনিং-এ হাজির ছিলেন এই দুই প্রেমিক যুগল। পূজার ইনস্টাগ্রাম স্টোরিতে রয়েছে সেই ছবি। হাসিমুখে হোস্ট পূজার সঙ্গে ছবি তুলেছেন সাবা ও হৃতিক। আবার সুজান-আরসালানের সঙ্গেও ফটো তুলেছেন পূজা বেদী। হৃতিক, সাবা, সুজান, আরসালানের একটি সেলফিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চারজনই ছিলেন হাস্যোজ্জ্বল।
হৃতিক-সুজান ভালোবেসে বিয়ে করেছিলেন। ১৪ বছর সংসারও করেছেন। তবে হঠাৎই আলাদা হয়ে যান তারা। জানাননি কারণও।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম