শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিনোদন

অবশেষে শপথ নিলেন রিয়াজ


DhakaReport24.com || 2022-04-06 18:07:45
অবশেষে শপথ নিলেন রিয়াজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। আজ (৬ এপ্রিল) শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন ‘প্রাণের চেয়ে প্রিয়’র এই নায়ক। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ গ্রহণ শেষে বড় ভাই ও কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এসময় উপস্থিত অন্য সদস্যরা রিয়াজকে অভিনন্দন জানান। শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে।

রিয়াজ সর্বশেষ নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন। সেখানে তিনি পরাজিত হন। অন্যদিকে কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন রোজিনা। এই অভিনেত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াজ।

গত ২৬ মার্চ বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। তখন থেকেই অপেক্ষা ছিল রিয়াজের শপথ নেয়ার। অবশেষে আনুষ্ঠানিকভাবেই সমিতির নতুন কমিটিতে জায়গা পেলেন তিনি।

এফডিসিতে সমিতির কার্যালয়ে আজ মিটিং শুরু হয় বিকেল ৪টায়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম