রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

গোপন তথ্য ফাঁস করলেন জন আব্রাহাম


DhakaReport24.com || 2022-03-21 11:07:00
গোপন তথ্য ফাঁস করলেন জন আব্রাহাম

নিজের ফিটনেসের রহস্য ফাঁস করেছেন বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহাম। বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠির নতুন রিয়েলিটি শো ‘শেপ অব ইউ’-তে হাজির হয়ে তিনি এ রহস্য ফাঁস করেন তিনি । এই শো-তে তারকাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করা হয়।

জনের মতে, ‘ধূমপান করার চেয়ে মিষ্টি খাওয়া অনেক বেশি ক্ষতিকর।’

‘ট্রু অর ফলস’ প্রশ্নত্তোর পর্বে নিজের সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন জন। এই অভিনেতার প্রিয় মিষ্টির তালিকায় উপরের দিকে আছে কাজু কাটলি। কিন্তু ফিটনেসের প্রতি অধিক সতর্ক এই নায়ক গত ২৭ বছর কাজু কাটলি মুখে তোলেননি। এছাড়া কোনও রকম ঠাণ্ডা পানীয়ও তিনি পান করেন না। অন্যদেরও এসব বর্জন করার আহ্বান জানান ‘ফোর্স’ খ্যাত নায়ক।

এ ছাড়াও সেই পর্বে জন জানিয়েছেন, তার ফোনে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপ নেই, তিনি সেসব ব্যবহারও করেন না। এমনকি হোয়াটস অ্যাপ থেকেও দূরে থাকেন এই অভিনেতা।

সবশেষ ‘সত্যমেব জয়তে টু’ সিনেমায় দেখা গেছে জন আব্রাহামকে। তার অভিনীত ‘অ্যাটাক’ সিনেমাটি আগামী ১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়াও বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও দেখা যাবে জনকে। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ‘এক ভিলেন রিটার্ন’ ও ‘তেহরান’।

সূত্র: হিন্দুস্তান টাইমস